জামতৈল স্টেশনে বেপরোয়া ছিনতাই চক্র, আতঙ্কে যাত্রীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে দিন দিন বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা কিংবা ছেড়ে যাওয়ার মুহূর্তে যাত্রীদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কে রয়েছেন সাধারণ যাত্রীরা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্টেশনটিতে অপরাধমূলক কর্মকান্ড বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

2026-10-31T20:19:57+06:00
2026-10-31T20:19:57+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
জামতৈল স্টেশনে বেপরোয়া ছিনতাই চক্র, আতঙ্কে যাত্রীরা
সিরাজগঞ্জ প্রতিনিধি
⏲ ৮:১৯ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে দিন দিন বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা কিংবা ছেড়ে যাওয়ার মুহূর্তে যাত্রীদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কে রয়েছেন সাধারণ যাত্রীরা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্টেশনটিতে অপরাধমূলক কর্মকান্ড বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

গত ১৮ অক্টোবর দিবাগত রাতে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশন ছেড়ে যাওয়ার সময় স্বর্ণা আক্তার নামে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ওই ব্যাগে স্মার্টফোন ও নগদ অর্থসহ প্রায় ২২ হাজার টাকার মালামাল ছিল। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, স্টেশনে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো কার্যকর নয়। পাশাপাশি নিয়মিত পুলিশি টহল না থাকায় ছিনতাইকারীরা সহজেই অপরাধ করে পালিয়ে যাচ্ছে। বিশেষ করে ট্রেন স্টেশনে থামার সময় কিংবা ছেড়ে যাওয়ার মুহূর্তে যাত্রীরা ছিনতাইকারীদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। ঘটনার পর পুলিশ সুপার স্টেশন এলাকা পরিদর্শন করেছেন। 

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইৃেল ইসলাম তালুকদার জানান, ভিডিও ফুটেজ  বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।  স্টেশনে ছিনতাই প্রতিরোধে পুলিশি নজরদারি জোরদার করা হচ্ছে।  

এদিকে শুধু যাত্রী নয়, নিরাপত্তাহীনতায় ভুগছেন স্টেশনে দায়িত্ব পালন করা কর্মীরাও। মাত্র চারজন কর্মী নিয়ে রাতের বেলায় দায়িত্ব পালন করতে গিয়ে নানা ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তাঁদের। স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নেই, এমনকি জিআরপি পুলিশেরও স্থায়ী উপস্থিতি নেই।

জামতৈল রেলওয়ে স্টেশনের ইনচার্জ আবু হান্নান জানান, গত এক বছরে স্টেশনটিতে ৫০ থেকে ৬০টিরও বেশি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্য না থাকায় স্টেশনে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন অথবা নিয়মিত পুলিশ মোতায়েন প্রয়োজন।

উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন জামতৈল। প্রতিদিন অসংখ্য যাত্রী এ স্টেশন দিয়ে যাতায়াত করেন। অথচ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তাঁদের মধ্যে বাড়ছে আতঙ্ক। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সিসিটিভি ক্যামেরা সচল, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ এবং নিয়মিত পুলিশি টহল চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।




  বিষয়:   সিরাজগঞ্জ  রেলওয়ে স্টেশন  ছিনতাই  অপরাধ  অভিযোগ 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত