টঙ্গীর আলোচিত সেই মাদ্রাসা শিক্ষককের জামিন না মঞ্জুর

গাজীপুর সংবাদদাতা

অন্যান্য

2026-10-25T18:39:49+06:00
2026-10-25T18:39:49+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
অন্যান্য
টঙ্গীর আলোচিত সেই মাদ্রাসা শিক্ষককের জামিন না মঞ্জুর
গাজীপুর সংবাদদাতা
⏲ ৬:৩৯ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
ছবি- গাজীপুর সংবাদদাতা
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় 'ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা'র ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদের জামিন আবেদন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালতে আদেশ দেওয়া হয়৷ 

যৌন নিপীড়নের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে বৃহস্পতিবার বিকেলে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

এরআগে ১৯ অক্টোবর সোমবার টঙ্গীর মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। ঘটনার পর শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলেনি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা জানায়। এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এদিকে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও মারধরের ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


জ/বা


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত