বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে (আনসার-ভিডিপি) ১৬টি পদে ২২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এসএসসি পাস প্রার্থীরাও কয়েকটি পদে আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ৯ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে।
আবেদনের যোগ্যতা ও শর্ত
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরির ধরন অস্থায়ী।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। ছবির মাপ ৩০০-৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০-৮০ পিক্সেল হতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ৯ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং ১০ থেকে ১৬ নম্বর পদের জন্য ৫০ টাকা। ফি অনলাইনে জমা দিতে হবে। জমা দেওয়া ফি ফেরতযোগ্য নয়।
আবেদনের বিস্তারিত শর্ত, পদভিত্তিক যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
জ/উ