শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২-এর ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে লায়ন জেলা ৩১৫ এ২ আয়োজিত পক্ষকালব্যাপী ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’। শুক্রবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০টির বেশি সেবা প্রকল্পের মাধ্যমে প্রায় দুই লক্ষাধিক মানুষকে সেবা দেওয়া হয়েছে।

2026-10-25T15:59:39+06:00
2026-10-25T15:59:39+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
অন্যান্য
শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২-এর ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’
নিজস্ব প্রতিবেদক
⏲ ৩:৫৯ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
ছবি- জবাবদিহি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে লায়ন জেলা ৩১৫ এ২ আয়োজিত পক্ষকালব্যাপী ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’। শুক্রবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০টির বেশি সেবা প্রকল্পের মাধ্যমে প্রায় দুই লক্ষাধিক মানুষকে সেবা দেওয়া হয়েছে।

লায়ন জেলা ৩১৫ এ২-এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারহানা শারমীন, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল, এলসিআইএফ এরিয়া লিডার এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপারসন লায়ন শফিকুল আজম ভূঁইয়া, আইপিডিজি লায়ন শংকর কুমার রায়, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মইন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, কেবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা এবং লিও জেলা ৩১৫ এ২-এর সভাপতি লিও শুভ্র দে সরকারসহ বিশিষ্ট লায়ন নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারহানা শারমীন বলেন, লায়ন জেলা ৩১৫ এ২ মানব সেবায় যে অবদান রেখে চলেছে তা প্রশংসার এবং একই সাথে আরো প্রচারের দাবি রাখে। প্রধান অতিথি লায়ন সেবায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব ধরণের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। 

অনুষ্ঠান শেষে অধিক সংখ্যক সেবা প্রদানকারী ক্লাবগুলোকে পুরস্কার প্রদান করা হয়।


জ/বা


  বিষয়:   অন্যান্য  লায়ন জেলা ৩১৫ এ২  অক্টোবর সেবাপক্ষ ২০২৬ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত