নিজের ব্র্যান্ডের পানির আকাশছোঁয়া দাম নিয়ে যা বললেন ভূমি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-03-28T15:59:55+06:00
2026-03-28T15:59:55+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
নিজের ব্র্যান্ডের পানির আকাশছোঁয়া দাম নিয়ে যা বললেন ভূমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:৫৯ পিএম 
নিজের ব্র্যান্ডের পানির আকাশছোঁয়া দাম নিয়ে যা বললেন ভূমি
বোতলজাত পানীর আকাশছোঁয়া দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড়। আমাদের দেশে সাধারণত এক বোতল পানির জন্য আমরা বড়জোর ২০ বা ৫০ টাকা খরচ করতে অভ্যস্ত, কিন্তু ভারতে সেই পানির দাম ২০০ রুপি! শুনতে অবাক লাগলেও বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের নতুন ব্র্যান্ড ‘ব্যাকবে’ ঠিক এই কারণেই এখন নেটিজেনদের কাছ থেকে সমালোচনা ও ট্রলের শিকার হচ্ছে। তবে এবার বিষয়ে মুখ খুলেছেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৫ সালে বোন সমীক্ষার সঙ্গে হাত মিলিয়ে হিমাচল প্রদেশে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে এই ব্যবসা শুরু করেছিলেন ভূমি। তখন থেকেই প্রশ্ন উঠছিল দাম নিয়ে। বর্তমানে তাঁদের ৫০০ মিলিলিটারের ১২টি বোতলের প্যাকেটের দাম পড়ছে প্রায় ১,৫৫৬ রুপি। অর্থাৎ একটি ছোট বোতলের দাম দাঁড়াচ্ছে প্রায় ১৩০ রুপির আশেপাশে। আর ৭৫০ মিলিলিটারের পানির বোতল বিক্রি হচ্ছে ১৭৬ থেকে ২০০ রুপিতে।


এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে অবশেষে মুখ খুলেছেন ভূমি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিতর্কের জবাব দিয়েছেন তিনি। অভিনেত্রী জানান, তিনি যে ক্যাটেগরিতে ব্যবসা করছেন, সেখানে অন্য নামী ব্র্যান্ডের জলের দাম এর চেয়েও অনেক বেশি।

ভূমি বলেন, ‘হ্যাঁ, আমার পানি দামি, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এটা তো সাধারণ মানুষের জন্য নয়, এটা প্রিমিয়াম প্রোডাক্ট। বাজারে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড আছে যেগুলোর দাম ৫০০-৬০০ টাকা। সেগুলোর তুলনায় আমার ব্র্যান্ডের দাম তো অনেক কম।‘

অভিনেত্রীর দাবি, মাত্র ১৭ বছর বয়সে যশ রাজ ফিল্মস থেকে পাওয়া প্রথম ৭,০০০ রুপি মাইনে থেকেই তিনি বিনিয়োগ করতে শুরু করেছিলেন। আর সেই তিল তিল করে জমানো টাকাতেই আজ ‘ব্যাকবে’ দাঁড়িয়ে আছে। কোনও বাইরের বিনিয়োগ ছাড়াই সম্পূর্ণ নিজের টাকায় এই ব্যবসা চালাচ্ছেন তিনি।


তবে তিনি শুধু পানির ব্যবসায় থেমে যাননি, এবার তিনি সাধারণ পানির ব্র্যান্ড থেকে এখন পূর্ণাঙ্গ ‘বেভারেজ ব্র্যান্ড’ হওয়ার পথে।

এদিকে ভূমিকে সবশেষ দেখা যায়, সুরেশ ত্রিবেনীর পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘ডালডাল’ এ। এই সিরিজে ভূমির পাশাপাশি অভিনয় করেছেন সামারা তিজোরি, নাদিম খান, গীতা আগরাওয়ালসহ আরও অনেকে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]