বিনোদন দুনিয়া থেকে কর্পোরেট জগতে মাধুরী

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-03-28T11:00:15+06:00
2026-03-28T11:00:15+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
বিনোদন দুনিয়া থেকে কর্পোরেট জগতে মাধুরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:০০ এএম 
বিনোদন দুনিয়া থেকে কর্পোরেট জগতে মাধুরী
রূপালি পর্দার সাফল্যের পর এবার ব্যবসায়িক জগতে পা রাখলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মুম্বাইয়ের একটি প্রিমিয়াম এলাকায় ‘ওয়ান লোধা প্লেস’-এ দীর্ঘমেয়াদি কমার্শিয়াল অফিস স্পেস লিজে নিয়েছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, অফিস ইউনিটের আয়তন প্রায় ৭৩১ বর্গফুট এবং সঙ্গে রয়েছে একটি পার্কিং স্পেস। চুক্তিতে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছে, পাশাপাশি সিকিউরিটি ডিপোজিটও জমা রাখা হয়েছে। লিজ চুক্তির মেয়াদ পাঁচ বছর এবং প্রাথমিক মাসিক ভাড়া ধরা হয়েছে প্রায় ৪ লক্ষ টাকার কিছু বেশি। প্রতি বছর ভাড়া বাড়ার ব্যবস্থাও রয়েছে।

এই অফিস স্পেসে মাধুরী কর্পোরেট উদ্যোগ, নতুন ব্যবসায়িক প্রজেক্ট বা ব্র্যান্ড সংক্রান্ত কাজ শুরু করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৬ সালের মার্চ মাসে চুক্তিটি সম্পন্ন হয়েছে।

অভিনেত্রীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই পদক্ষেপটি তার বিনোদন থেকে ব্যবসা জগতে সম্প্রসারণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সূত্র: এই সময়

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]