খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-03-01T10:36:55+06:00
2026-03-01T10:36:55+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৬ এএম 
খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে।  সেইসঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি। 

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

তার মৃত্যুর ঘটনায় আইআরজিসি শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তার শোকে মুহ্যমান।’


বিবৃতিতে আরও বলা হয়, ‘মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে খামেনির শাহাদাত প্রমাণ করে যে এই মহান নেতা বৈধ ও ন্যায়সঙ্গত ছিলেন এবং তার আন্তরিক সেবাগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল।’

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে আরও বলে, ‘ইরানিরা তাদের ছেড়ে দেবে না।’

এছাড়া সংগঠনটি বলেছে, তারা দেশের ভেতরে ও বাইরে যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলায় দৃঢ়ভাবে অটল থাকবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]