নিউজ ডেস্ক

রাজনীতি

2026-02-15T10:22:36+06:00
2026-02-15T10:22:36+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
রাজনীতি
১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে : আযাদ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ এএম 
১১ দলীয় জোট সংসদে যৌথভাবেই গঠনমূলক ও কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ।

শনিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে জোটের ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলের বৈঠকে এ সিদ্ধান্ত স্পষ্ট, আমরা সংসদে গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করব। জনস্বার্থে, দেশের স্বার্থে নতুন সংসদ কার্যকর করার ক্ষেত্রে আমরা আন্তরিক হবো। সেক্ষেত্রে আমরা সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। যদি বাধাপ্রাপ্ত হই, কেউ যদি আইনানুগ না হয়ে ভিন্নভাবে দাবিয়ে দিতে চায়, সেক্ষেত্রে আমরা তো রাজপথে আছি।

তিনি বলেন, গতকালই আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে। আমাদের ১১ দলীয় নির্বাচনি ঐক্য ছিল। এটা ১১ দলীয় ঐক্য হিসেবে সংসদে ও সংসদের বাইরে ভূমিকা পালন করবে— এই সিদ্ধান্ত। যেহেতু আমরা যৌথভাবে নির্বাচন করেছি, দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যে ভূমিকা রাখা উচিত দেশের স্বার্থে, জনস্বার্থে, জাতির স্বার্থে আমরা সে ভূমিকা একসাথেই পালন করব।

সংসদের উচ্চকক্ষে আসন বিন্যাস নিয়ে এই জামায়াত নেতা বলেন, গণভোট অনুযায়ী প্রাপ্ত ভোটের অনুপাতেই উচ্চকক্ষের আসন বণ্টন করতে হবে।

জ/উ






Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]