আমাদের প্রার্থী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

রাজনীতি

১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের অন্যান্য যেসব প্রার্থী রয়েছে ঢাকা- ৮, নোয়াখালী-৬, কুড়িগ্রাম-২ আসনে, সেসব জায়গায় আমরা অনেক বড় ধরনের ঝামেলার কথা শুনতে পাচ্ছি। আমাদের প্রার্থী ও তার সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনকে সবকিছু জানাচ্ছি, যখন যা ঘটছে।

2026-02-12T16:47:21+06:00
2026-02-12T16:47:21+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
আমাদের প্রার্থী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম 
আমাদের প্রার্থী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে: নাহিদ ইসলাম
১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের অন্যান্য যেসব প্রার্থী রয়েছে ঢাকা- ৮, নোয়াখালী-৬, কুড়িগ্রাম-২ আসনে, সেসব জায়গায় আমরা অনেক বড় ধরনের ঝামেলার কথা শুনতে পাচ্ছি। আমাদের প্রার্থী ও তার সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনকে সবকিছু জানাচ্ছি, যখন যা ঘটছে।

তিনি বলেন, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভোটকেন্দ্রে আসুন। কারণ ভোটারদের উপস্থিতি সবকিছু নির্ধারণ করবে। জয়-পরাজয়ের থেকে বড় কথা হচ্ছে সুষ্ঠ নির্বাচন। আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারছি কিনা এটাই এখন মূল লক্ষ্য।

বৃহস্পতিবার দুপুরে বাড্ডা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ আসনে ভোটের বিষয়ে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীর পক্ষ থেকে অনেক কেন্দ্রেই মহড়া দেওয়া হচ্ছে। ভোটারদের ভয় দেখানো হচ্ছে যা আচরণবিধি লঙ্ঘন। 

তিনি বলেন, বেড়াইদ এবং সাঁতারপুল এই দুইটা জায়গায় আমাদের কয়েকটা কেন্দ্র রয়েছে। সেখানে আমাদের সমর্থকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সেখানে শান্ত হয়। সবকিছু মিলিয়ে প্রচুর ভোটার আসছে, তারা ভোট দিতে চাচ্ছে। এখন পর্যন্ত আমরা এটাই দেখতে পাচ্ছি।

  বিষয়:   রাজনীতি  এনসিপি  নির্বাচন  ভোট 

Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]