পাঁচ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

2026-10-30T20:46:24+06:00
2026-10-30T20:46:24+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
পাঁচ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৪৬ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা আজকে যারা সমাবেশে এসেছেন, আগামী দিনে আপনাদের সংখ্যা দ্বিগুণ, পাঁচ গুণ, এমনকি ১০ গুণ হবে ইনশাআল্লাহ।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও সেগুলোর কোনোটিই বাস্তবায়ন করেনি। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

ঢাকা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান নিয়েও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সিটি করপোরেশনের প্রশাসকেরা দলীয় লোকজন নিয়ে উচ্ছেদ অভিযানে গিয়ে চাঁদাবাজির নতুন ব্যবস্থা গড়ে তুলছেন। আগে সকালে উচ্ছেদ অভিযান চালানোর পর ৫০০ টাকা দিলে ফুটপাতে বসার সুযোগ মিলত। এখন বিকেলে দুই হাজার টাকা দিলে আবার বসতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আগামী নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে—যাঁরা গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছেন, তাঁদের ভোট দেবেন, নাকি দেশের জন্য কাজ করতে চান এমন ব্যক্তিদের সমর্থন করবেন, যাঁরা মঞ্চে দাঁড়িয়ে আছেন।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জ/শা


  বিষয়:   এনসিপি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত