নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

2026-02-01T14:06:11+06:00
2026-02-01T14:06:11+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় মার্কিন শীর্ষ প্রতিনিধিদল
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৬ পিএম 
দীর্ঘ প্রায় সাত বছর পর ভেনেজুয়েলায় আবারও কূটনৈতিক উপস্থিতি জোরালো করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যেই রাজধানী কারাকাসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত লরা এফ. ডোগু। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই তথ্য জানান তিনি। একটি পোস্টে লরা ডোগু লেখেন, “আমি ভেনেজুয়েলায় পৌঁছেছি। আমার দল ও আমি কাজ শুরু করতে প্রস্তুত।” পোস্টের সঙ্গে বিমান থেকে নামা ও রানওয়েতে হাঁটার দুটি ছবিও শেয়ার করেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, লরা ডোগু সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি এবং নাগরিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত তিন ধাপের কৌশল বাস্তবায়নের পথে এগোনো হবে।


ডোগুর সফরকে স্বাগত জানিয়েছে ভেনেজুয়েলা সরকারও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্তো সামাজিক মাধ্যমে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কাজের রূপরেখা তৈরির অংশ হিসেবেই এই সফর। বর্তমানে কলম্বিয়াভিত্তিক যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অ্যাফেয়ার্স ইউনিটের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন লরা ডোগু। তার কারাকাসে উপস্থিতিকে দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ ও প্রকাশ্য অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।


উল্লেখ্য, ২০১৯ সালে ভেনেজুয়েলা থেকে কূটনীতিক প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র এবং কারাকাসে দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়। চলতি মাসের শুরুতে দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল দেশটি সফর করে। এর আগে, মার্কিন সিনেটের এক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, খুব দ্রুতই কারাকাস থেকেই যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে দূতাবাস পুনরায় চালুর জন্য ধাপে ধাপে পরিকল্পনার কথাও জানানো হয়। সূত্র : ওয়াশিংটন পোস্ট

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]