আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-01-31T16:57:26+06:00
2026-01-31T16:57:26+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের ‘সমন্বিত’ হামলা, ৮ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম 
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান প্রদেশের একাধিক শহরে ‘সমন্বিত’ হামলা চালিয়েছে জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। হামলায় আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। খবর আল-জাজিরার। শনিবার (৩১ জানুয়ারি) প্রাদেশিক রাজধানী কোয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনকে লক্ষ্যবস্তু করে বন্দুকধারীরা হামলা চালায়।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে কয়েক দশক ধরে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে লড়াই করছে। বিদ্রোহীরা রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক এবং অ-স্থানীয়দের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

প্রতিবেদনে জানানো হচ্ছে, প্রদেশের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি বন্দুক হামলা এবং আত্মঘাতী বোমা হামলার সময় সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। পাকিস্তান সরকার এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 
নাম প্রকাশ না করার শর্তে কোয়েটায় অবস্থিত একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, ‘বেলুচিস্তান জুড়ে, বিশেষ করে কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি এবং গোয়াদার জেলায় সমন্বিত বন্দুক ও আত্মঘাতী হামলা চালানো হচ্ছে। দুর্বল পরিকল্পনা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থার অধীনে দ্রুত পদক্ষেপ নেয়ায় আক্রমণগুলো ব্যর্থ হয়েছে।’
 
অন্যদিকে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যকে অপহরণ করা হয়েছে বলেও জানা গেছে। নিরাপত্তা অভিযান চালানোর সময় ইন্টারনেট এবং ট্রেন পরিষেবা স্থগিত করা হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]