হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, শনাক্ত ৪২ জন

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য

2026-10-20T17:54:47+06:00
2026-10-20T17:54:47+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, শনাক্ত ৪২ জন
স্বাস্থ্য ডেস্ক
⏲ ৫:৫৪ পিএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া নতুন করে ১ হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে একজন করে মারা গেছেন। এ সময়ে নতুন করে হাম শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে ঢাকার ৩৪ জন এবং চট্টগ্রামের আটজন রয়েছেন।

একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ঢাকা বিভাগে ৪৯৯ জনের, সিলেটে ১২৩ জনের, চট্টগ্রামে ২৫১ জনের, রাজশাহীতে ৩৩ জনের, ময়মনসিংহে ৬৩ জনের, বরিশালে ১২৬ জনের, খুলনায় ৯৭ জনের এবং রংপুরে ২৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১০০ জন। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের শরীরে। পাশাপাশি হামের উপসর্গ পাওয়া গেছে মোট ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জনের মধ্যে।

বিভাগভিত্তিক হিসাবে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।

অন্যদিকে, সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ১৯৩ জন, চট্টগ্রামে ১০২ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৮৫ জন, বরিশালে ৬৫ জন, খুলনায় ৫১ জন এবং রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত