জব্দ করা একটি ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-01-29T15:38:14+06:00
2026-01-29T15:38:14+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
জব্দ করা একটি ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৩:৩৮ পিএম | ২৯ জানুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার
জব্দ করা একটি ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি জানুয়ারি মাসে জব্দ করা একটি তেলবাহী ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুই জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গত নভেম্বর মাস থেকে অভিযান চালিয়ে এ পর্যন্ত ভেনেজুয়েলার মোট ৭টি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্টগার্ড। সর্বশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে এম/টি সোফিয়া নামের একটি সুপারট্যাংকার জব্দ করে মার্কিন নৌবাহিনী কোস্টগার্ড। সুপারট্যাংকার এই জাহাজটির প্রকৃত মালিক পানামা, তবে সেটি লিজ নিয়েছিল ভেনেজুয়েলা। সেটিই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তবে কী কারণে সেটি ফেরত দেওয়া হচ্ছে, বাকি ট্যাংকার জাহাজগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র কী পরিকল্পনা নিয়েছে- সে ব্যাপারে সেই মার্কিন কর্মকর্তাদের প্রশ্ন করেছিল রয়টার্স, কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। মার্কিন কোস্টগার্ড বাহিনীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেও এ ইস্যুতে কিছু জানা যায়নি।


ভেনেজুয়েলার সরকারি ইস্যুগুলোতে একমাত্র মিডিয়া দপ্তর হিসেবে দায়িত্বপ্রাপ্ত দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। রয়টার্স ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল, কিন্তু তারাও এ প্রসঙ্গে নীরব ছিলেন।

গত ৩ জানুয়ারি শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন সেনারা। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।


প্রেসিডেন্ট মাদুরো এবং সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন- এখন থেকে ভেনেজুয়েলার তেল সম্পদের সার্বিক এবং সর্বময় নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে।

কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ৩ দিন পর ৭ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমা থেকে এম/টি সোফিয়া-কে জব্দ করে মার্কিন কোস্টগার্ড-নৌবাহিনী। সুপারট্যাংকার জাহাজটি জব্দ করার সময় সেটি অপরিশোধিত তেলে পরিপূর্ণ ছিল। জাহাজটির পাশাপাশি সেই তেলও ফেরত দেওয়া হবে কি না- সে ব্যাপারেও কিছু জানা যায়নি এখনও। সূত্র : রয়টার্স

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত