আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-01-29T12:43:21+06:00
2026-01-29T12:43:21+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ার ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১২:৪৩ পিএম 
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এছাড়া, এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ২৭ জন। বুধবার (২৮ জানুয়ারি) এ তথ্য দিয়েছে দেশটির কয়েকটি গণমাধ্যম।

তারা জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে ৮০০ উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য। বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হলেও পরবর্তী ১৪ দিন অনুসন্ধান অব্যাহত থাকবে।

দেশটির নৌবাহিনী জানিয়েছে, সীমান্ত টহল প্রশিক্ষণ পরিচালনা করার সময় ২৩ জন সৈন্য নিখোঁজ হয়েছেন। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে সেনাসদস্য আছে কিনা, এখন পর্যন্ত তা জানা যায়নি। 


দুর্যোগ কবলিত গ্রামটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পূর্বে প্রদেশের একটি পাহাড়ি এলাকায় অবস্থিত।

গত শনিবার (২৪ জানুয়ারি) ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে টানা বৃষ্টিপাত ও বন্যার জেরে ভয়াবহ ভূমিধস হয়। এর দুই মাস আগে সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]