মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-01-21T12:03:36+06:00
2026-01-21T12:03:36+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান
নিউজ ডেস্ক
⏲ ১২:০৩ পিএম | ২১ জানুয়ারি, ২০২৬ | বুধবার
মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান
দীর্ঘ ২২ বছর পর আজ রাতে সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এই প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে রাতেই তারেক রহমান মা বেগম খালেদা জিয়ার মতোই শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে পুরোদমে মাঠের নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান। আগামীকাল বৃহস্পতিবার সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন ব্রিফিংয়ে এ তথ্য জানান। মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। এতে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা।


ঢাকা-১৫ আসনের সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি বলেন, সেখানে সংঘর্ষের ঘটনা নিন্দনীয়। তবে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা অগ্রহণযোগ্য, বিএনপি একটি ত্রুটিমুক্ত, মডেল নির্বাচন চায়। সেজন্য ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ করার নির্দেশ দিয়েছে দল বলেও জানান।

গণভোটে `হ্যাঁ‘-এর পক্ষে বিএনপি বলে জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র। তিনি বলেন, নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত