৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-01-18T17:17:44+06:00
2026-01-18T22:09:29+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ১০:০৯ পিএম
৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন
২৬৮ আসনে একক প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। বাকি ৩২ আসনে তাদের কোনো প্রার্থী নেই। ফাঁকা আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ-দক্ষ প্রার্থীকে সমর্থন দেবে দলটি।  আজ রোববার এ তথ্য জানান ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যেমে জাতির সামনে তুলে ধরা হয়েছে।

বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো, ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহের মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেয়া হবে। ২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে হাতপাখা যেসব আসনে থাকবে না সেই ৩২ আসনের সমর্থন ঘোষণা করা হবে।’

গাজী আতাউর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আপাতত ভাবছি না। সময় আসলে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’ 

জ/উ





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]