উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণে বাউবিতে সেমিনার

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-01-05T16:27:26+06:00
2026-01-05T16:54:14+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
শিক্ষা
উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণে বাউবিতে সেমিনার
নিউজ ডেস্ক
⏲ ৪:২৭ পিএম | ৫ জানুয়ারি, ২০২৬ | সোমবার
উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণে বাউবিতে সেমিনার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘আউটকাম-বেইজড এডুকেশন (OBE) কারিকুলাম প্রণয়ন, এক্রেডিটেশন ও বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে (লেকচার গ্যালারীতে) অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, ‘আধুনিক বিশ্বে উচ্চশিক্ষা এখন কেবল জ্ঞান বিতরণে সীমাবদ্ধ নয়; বরং এটি ফলাফলভিত্তিক, গুণগত মানসম্পন্ন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রক্রিয়া। এই বাস্তবতায় বাউবি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে ফলাফল-ভিত্তিক শিক্ষা (OBE) ও বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (BNQF) বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বিজনেস এন্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগ-এর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন তালুকদার। সেমিনারে বিভিন্ন স্কুলের ৯১ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত