আ. লীগ সৃষ্ট ভয়ের পরিবেশ প্রতিরোধে নেতাকর্মীদের প্রতি দুলুর আহ্বান

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-28T14:28:59+06:00
2026-11-28T14:28:59+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
আ. লীগ সৃষ্ট ভয়ের পরিবেশ প্রতিরোধে নেতাকর্মীদের প্রতি দুলুর আহ্বান
জবাবদিহি ডেস্ক
⏲ ২:২৮ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে-এমন অভিযোগ তুলে দলটির কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে হত্যা করেছেন। একজন হত্যাকারী কোনোভাবেই পাসপোর্ট পেতে পারেন না। আওয়ামী লীগ গোপালগঞ্জ ও মাদারীপুরে নাশকতা চালালেও সরকার তাদের দমনে কঠোর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিল না বলেও মন্তব্য করেন দুলু। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত