শপথ নিলেন তাড়াশ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

2026-11-28T16:24:53+06:00
2026-11-28T16:24:53+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
শপথ নিলেন তাড়াশ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
⏲ ৪:২৪ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি-তাড়াশ প্রতিনিধি
Advertisement
সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আবদুল বারিক খন্দকার, গুরুদাসপুর ইন্ডিপেনডেন্ট প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক টিটু, তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান, যুবদলের সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম, ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন প্রমুখ।

এ সময় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এম সানোয়ার হোসেন সাজুসহ ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের অধিকার তুলে ধরার অন্যতম মাধ্যম। তাই সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।

তারা আরও বলেন, তাড়াশের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মর্যাদা বজায় রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অতিথিগণ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাঁদের আগামী দিনের পথচলায় সফলতা কামনা করেন। উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করেন নবনির্বাচিত সহ-সভাপতি আব্দুল লতিফ। 


  বিষয়:   সিরাজগঞ্জ  কমিটি  শপথ  সদস্য  অভিনন্দন 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত