‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী ও মেলা।
মন্ত্রণালয় জানিয়েছে, দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে জানানো এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সময় বাড়ানোর ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
জ/দি