মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-28T15:23:04+06:00
2026-11-28T15:23:04+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:২৩ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শনিবার সকালে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের করাচিতে মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন। এ সময় তাঁরা জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।

ছয় দিনের সরকারি সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত