লাল শাড়িতে বিয়ের সাজে পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা-দুদিনেই ভিউ ২২ লাখ!

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-21T15:58:13+06:00
2026-11-21T15:58:13+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
লাল শাড়িতে বিয়ের সাজে পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা-দুদিনেই ভিউ ২২ লাখ!
বিনোদন ডেস্ক
⏲ ৩:৫৮ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি- দিলারা হানিফ পূর্ণিমা
Advertisement
বৈচিত্র্যময় ফ্যাশন আর গ্ল্যামারাস উপস্থিতিতে বরাবরই ভক্তদের নজর কাড়েন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। প্রায়ই নতুন নতুন সাজে নিজেকে উপস্থাপন করেন তিনি। এবার কনের সাজে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করলেন এই অভিনেত্রী।

নিজের ব্রাইডাল লুকের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে প্রকাশ করেছেন পূর্ণিমা। দুই দিন আগে পোস্ট করা এক মিনিটের ভিডিওটি ইতোমধ্যে ২২ লাখবার দেখা হয়েছে।

ভিডিওজুড়ে দেখা গেছে, গাঢ় লাল শাড়িতে কনের সাজে সেজেছেন অভিনেত্রী। সোনালি নকশার কাজ করা শাড়ির সঙ্গে মাথায় রয়েছে matching ওড়না। কপালে টিকলি, গলায় একাধিক সোনালি গয়না, কানে দুল এবং হাতে লাল-সোনালি চুড়িতে পূর্ণ হয়েছে তার সাজ। পরিপাটি মেকআপে পুরো লুকে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী আবহ।

লাল পর্দা ও ঝাড়বাতির আবহে সাজানো হয়েছে ভিডিওটি। কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়ে, আবার কখনো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসতে দেখা যায় পূর্ণিমাকে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’

পূর্ণিমার এই ব্রাইডাল লুক দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। মন্তব্যের ঘরে অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, এই বয়সেও এত সুন্দর থাকার রহস্য কী।

প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের মতো নিয়মিত নন তিনি। সর্বশেষ ২০২৪ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় দেখা গেছে তাকে। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজেও অভিনয় করেন এই অভিনেত্রী।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত