‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-19T19:08:13+06:00
2026-11-19T19:58:49+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’
বিনোদন ডেস্ক
⏲ ৭:০৮ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- দিলারা হানিফ পূর্ণিমা
Advertisement
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে সর্বশেষ অভিনয়ে দেখা গেছে তিন বছর আগে। নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয়ের পর নতুন কোনো কাজে নিয়মিতভাবে পর্দায় দেখা যায়নি তাকে। ফলে দীর্ঘ সময় ধরেই অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন একসময়ের আলোচিত এই অভিনেত্রী।

মাঝে দু-একটি কাজে অংশ নিলেও অভিনয়ে নিয়মিত হতে পারেননি পূর্ণিমা। তবে বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের উদ্বোধন, প্রচারণামূলক অনুষ্ঠানসহ নানা আয়োজনে প্রায়ই দেখা যায় তাকে। এসব অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন নতুন সাজে ভক্তদের সামনে হাজির হন তিনি।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে গাঢ় গোলাপি রঙের পোশাকে কয়েকটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, ফুলেল নকশা এবং পুঁতির কাজ ছিল। খোলা ঢেউখেলানো বাদামি চুল, পরিপাটি চোখের মেকআপ, হালকা ব্লাশ ও গোলাপি লিপস্টিকে স্নিগ্ধ সাজে ধরা দেন অভিনেত্রী। সঙ্গে ছিল ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলে আংটি।

ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’

প্রকাশের পরপরই ছবিগুলোতে ভক্ত-অনুরাগীদের ব্যাপক সাড়া পড়ে। পোস্টটিতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে ১১০০।

মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’ আরেকজন লিখেছেন, ‘পূর্ণিমা আমার ছোটবেলার ক্রাশ।’ অন্য একজনের মন্তব্য, ‘তিন পুরুষের নায়িকা, কোনো পরিবর্তন দেখি না।’

ভক্তদের এসব মন্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, অভিনয়ে নিয়মিত না থাকলেও পূর্ণিমার প্রতি দর্শকের ভালোবাসা ও আগ্রহ এখনো অটুট।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত