ওটিটিতে মুক্তি পাচ্ছে হুমা কুরেশির ‘বয়ান’

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-21T12:27:16+06:00
2026-11-21T12:27:16+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
ওটিটিতে মুক্তি পাচ্ছে হুমা কুরেশির ‘বয়ান’
বিনোদন ডেস্ক
⏲ ১২:২৭ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি- হুমা কুরেশি
Advertisement
বলিউড অভিনেত্রী হুমা কুরেশির নতুন সিনেমা ‘বয়ান’ প্রেক্ষাগৃহের পরিবর্তে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনেছে জি ফাইভ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পেতে পারে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির গল্প, বাস্তবধর্মী নির্মাণ ও অভিনয় দেখে আগ্রহ প্রকাশ করেছে জি ফাইভ কর্তৃপক্ষ। দর্শকদের কাছেও সিনেমাটি গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘ইউ/এ ১৬+’ ছাড়পত্র পেয়েছে ‘বয়ান’। তবে সিনেমাটির মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

রাজস্থানের এক নবীন নারী পুলিশ কর্মকর্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার গল্প। একটি আশ্রমে একাধিক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রভাবশালী এক ধর্মগুরুর বিরুদ্ধে। ওই অভিযোগ তদন্তের দায়িত্ব পান নারী পুলিশ কর্মকর্তা। কিন্তু অভিযুক্ত ধর্মগুরুর সঙ্গে পুলিশ ও রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক থাকায় তদন্তে নানা বাধার মুখে পড়তে হয় তাঁকে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অপরাধের গুরুত্বপূর্ণ সাক্ষ্য সংগ্রহের লড়াই নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি।

এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। পাশাপাশি সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন তিনি। বিকাশ রঞ্জন মিশ্র পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চন্দ্রচূড় সিং, শচীন খেড়েকর, বিভোর মায়াঙ্ক, স্বাতী দাস ও সাম্পা মণ্ডল। ধর্মগুরুর চরিত্রে দেখা যাবে চন্দ্রচূড় সিংকে।

প্লাটুন ওয়ান ফিল্মস, সামিট স্টুডিওস ও গাইড্যান্ট ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বয়ান’ ২০২৫ সালের সেপ্টেম্বরে ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

চলতি বছর হুমা কুরেশিকে ‘বেবি ডু ডাই ডু’, যশ অভিনীত ‘টক্সিক’ এবং ওটিটিতে মুক্তি পাওয়া ‘পূজা মেরি জান’ সিনেমায় দেখা গেছে। এবার ‘বয়ান’-এর মাধ্যমে ভিন্নধর্মী এক চরিত্রে দর্শকদের সামনে আসছেন এই অভিনেত্রী।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত