গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। নাশকতা ও অরাজকতা ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাক এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কালিয়াকৈর থানার ওসি জানান, সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে অরাজকতার ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, শ্রমিক অসন্তোষে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোতে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা।
শনিবার (১৪ নভেম্বর) তারা জানান, রোববার থেকে এ নীতি কার্যকর হবে। তবে সব পোশাক কারখানায় এটি প্রযোজ্য হবে না। শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে, সেগুলোতেই নীতিটি প্রয়োগের কথা জানিয়েছে মালিকপক্ষ।
জ/দি