নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-10T15:42:46+06:00
2026-11-10T15:42:46+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৪২ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে ডায়না চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী।

মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন দলীয় স্লোগান দিতে দেখা যায়। স্লোগানগুলোর মধ্যে ছিল-‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘কীসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘এখন আছে হিন্দুস্থান’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলায় কর’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’ এবং ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’।

সমাবেশে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে। দেশজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট, নৈরাজ্য সৃষ্টি, বোমাবাজি ও গাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

তিনি আরও বলেন, সোমবার (৯ নভেম্বর) রাতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে পাহারা দিয়েছেন। তারেক রহমানের সরকার যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের এই নেতা।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত