শ্রমিক অসন্তোষ কাটিয়ে পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-08T13:49:35+06:00
2026-11-08T13:49:35+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
শ্রমিক অসন্তোষ কাটিয়ে পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৪৯ পিএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা। আজ রোববার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এতে তৈরি পোশাকশিল্পে ফিরছে কর্মচাঞ্চল্য।

এদিকে, গত ৫ নভেম্বর থেকে পোশাক শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধ শুরু হয়েছে। আজ অধিকাংশ কারখানায় বেতন দেওয়া হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

শিল্প পুলিশের মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইসরাইল হাওলাদার রোববার জানান, শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আশুলিয়ার দু-একটি কারখানায় সমস্যা দেখা দেওয়ায় সেগুলোতে ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করেন।

তিনি আরও বলেন, রোববার শিল্পাঞ্চলগুলোতে কোনো বিক্ষোভ, সংঘর্ষ কিংবা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত