‎পাঁচবিবিতে পদ্মবীণা বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎসব উদযাপন

‎পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধিঃ

দেশজুড়ে

‎বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবরদান। প্রবারণা পূর্ণিমার পর ৩ মাস ধরে উদযাপিত হবে এই উৎসব।

2026-10-30T19:55:51+06:00
2026-10-30T19:55:51+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
‎পাঁচবিবিতে পদ্মবীণা বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎসব উদযাপন
‎পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধিঃ
⏲ ৭:৫৫ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
‎পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধি
‎বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবরদান। প্রবারণা পূর্ণিমার পর ৩ মাস ধরে  উদযাপিত হবে এই উৎসব। 

‎সেই উৎসবের অংশ হিসেবে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পিরপাল পদ্মবীণা ও শিশু নিকেতন বৌদ্ধ বিহারের আয়োজনে উক্ত মন্দিরে আজ ৩০ শে অক্টোবর শুক্রবার  বৌদ্ধ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে কঠিন চীবর দানোত্তম উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ ‎সকালে পদ্মবীণা বৌদ্ধ বিহারে অষ্ট পরিস্কারসহ সংঘদান, শিবলী পূজা, উপগুপ্ত পূজা, পঞ্চশীল প্রার্থনা ও ভিক্ষুদের জীবন প্রদানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে ঐ এলাকার বৌদ্ধ ধর্মালম্বীরা। 

‎তুলা থেকে সুতা তৈরি,সে সূতায় চীবর তৈরীর কাজটি ২৪ ঘন্টার মধ্যে সম্পাদন করে তা ভিক্ষুদের দান করতে হয়। তাই একে কঠিন চীবর দান বলা হয়। 
‎
‎এই উৎসবের শুভ উদ্বোধন করেন,পদ্মবীণা বদ্ধবিহারের অধ্যক্ষ করুণা ভদ্র। 

‎স্বধর্ম দেশনায় সভাপতিত্ব করেন, হরিরামপুর ছাতনিপাড়া আনন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘনায়ক সোমানন্দ মহাথেরো। 

‎এতে প্রধান অতিথি হিসেবে স্বধর্ম আলোচনা করেন,পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুশীলপ্রিয় ভিক্ষু।

‎বিশেষ অতিথি হিসাবে স্বধর্ম আলোচনা করেন, উচাই নির্মলা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘরত্ন মহা থেরো ও পদ্মবীণা বৌদ্ধ বিহারের সভাপতি সুনীতি প্রিয় ভিক্ষু।

‎বিশেষ অতিথি ছিলেন, নীলফামারী বৌদ্ধবিহারের সভাপতি বুদ্ধপ্রিয় শ্রামণ ,উপজেলা বৌদ্ধ উৎসব উদযাপন কমিটির সেক্রেটারি শাসন প্রিয় মৃগাঙ্গ সরকার, উচাই নির্মলা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সভাপতি সন্তোষ কুমার মালো ও পদ্মবীণা বৌদ্ধ বিহারের সভাপতি অঞ্জলী রানী।
‎পরে অনুষ্ঠানে দায়ক দায়িকারা ভান্তদেরকে চীবর দান করেন । 

জ/শা 


  বিষয়:   বৌদ্ধ ধর্মাবলম্বী  ধর্মীয় উৎসব  চীবরদান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত