আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামের দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়। বর্তমানে শিশু দুটি পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

2026-10-27T21:59:51+06:00
2026-10-27T21:59:51+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
⏲ ৯:৫৯ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামের দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়। বর্তমানে শিশু দুটি পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা। তাদের বাবা মৃত আলহাজ্ব এবং মা মোছা. বিলকিস বেগম। ‘সুজন’ নামে এক ব্যক্তি তাদের আত্রাইয়ে নিয়ে আসেন বলে জানা গেছে। পরে তিনি শিশু দুটিকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে যান।

স্টেশন এলাকায় শিশু দুটির কান্নাকাটি ও ঘোরাঘুরি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা এগিয়ে গিয়ে শিশু দুটির সঙ্গে কথা বলেন। তবে নিজেদের মায়ের নাম ও গ্রামের নাম ছাড়া সুনির্দিষ্ট ঠিকানা বা পরিবারের অন্য কোনো তথ্য জানাতে পারেনি তারা।

পরে স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে যান। সেখানে পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করে এবং পরিবারের সদস্যদের পরিচয় ও সন্ধান পেতে যোগাযোগ শুরু করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তারা বর্তমানে নিরাপদে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের খুঁজে বের করতে আইনগত পদক্ষেপ ও যোগাযোগ অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, কেউ শিশু দুটির পরিবার বা স্বজনদের চিনে থাকলে কিংবা তাদের বিষয়ে কোনো তথ্য জানলে দ্রুত আত্রাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


  বিষয়:   নওগাঁ  সন্ধান  নিরাপত্তা  নিরাপদ  সদস্য 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত