সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি

দেশজুড়ে

চাহিদা অনুযায়ী সার না পেয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

2026-10-27T17:00:07+06:00
2026-10-27T17:00:07+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ
লালমনিরহাট প্রতিনিধি
⏲ ৫:০০ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
লালমনিরহাট প্রতিনিধি
চাহিদা অনুযায়ী সার না পেয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় কৃষকরা জানান, ভুট্টার আগাম চাষের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন তাঁরা। দিনের পর দিন চেষ্টা করেও সার সংগ্রহ করতে পারছেন না অনেকে। সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারলে ফসলের বৃদ্ধি ও ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।

পাটিকাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কৃষক একরামুল বলেন, যে সময়ে সারের প্রয়োজন, সেই সময়ে যদি সার না পাই, তাহলে কৃষক ও তাঁদের পরিবার কীভাবে বাঁচবে? প্রয়োজনে খোলাবাজারে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিয়েও সার কিনতে রাজি আছি। তবু যেন সঠিকভাবে চাষাবাদ করতে পারি। দীর্ঘদিন ঘুরেও সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে বাধ্য হয়ে আমরা মহাসড়কে নেমে অবরোধ করেছি।

চরাঞ্চলের ৮ নম্বর ওয়ার্ডের কৃষক মমিনুর ইসলাম বলেন, ডিলারের মাধ্যমে সার বিতরণ বন্ধ করে খোলাবাজারে সার সরবরাহ চাই। সার বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে।

স্থানীয় কৃষক আজিজুল ইসলাম বলেন, ভুট্টার আগাম চাষের মৌসুমে সময়মতো সার না পেলে কীভাবে চাষাবাদ করব? সার ছাড়া জমিতে ঠিকমতো আবাদ করা যায় না। সময়মতো সার দিতে না পারলে ফসল লাল হয়ে যায়, ফলনও ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সারা বছর সংসার চলে ভুট্টা চাষের আয়ের ওপর। তাই সময়মতো সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন-অর রশিদ বলেন, সার বিতরণের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বিতরণ সম্পন্ন করতে কিছুটা সময় দিতে হবে। প্রয়োজনে আগামী মাসের বরাদ্দের সার দেওয়া সম্ভব। বর্তমানে ছয়টি ওয়ার্ডে সার বিতরণ করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে সার বিতরণ শেষ হবে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপন মিত্র বলেন, কৃষকদের ধৈর্য ধরতে অনুরোধ করা হয়েছে। পর্যাপ্ত সার রয়েছে এবং যেসব কৃষকের সার কার্ড আছে, তাঁরা সবাই সার পাবেন। কৃষকরা তাঁদের কথা শুনেছেন এবং সার কার্ড জমা দিয়েছেন। পরবর্তী সময়ে কার্ডের মাধ্যমে সার বিতরণের চেষ্টা করা হবে।

কৃষকদের দাবি, চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের কাছে দ্রুত সার পৌঁছে দিতে হবে। প্রশাসনের আশ্বাস অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সার বিতরণ সম্পন্ন হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।


  বিষয়:   লালমনিরহাট  অবরোধ  বিক্ষোভ  বিতরণ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত