নেত্রকোনায় জৈব কৃষি চর্চা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-27T16:46:49+06:00
2026-10-27T16:46:49+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নেত্রকোনায় জৈব কৃষি চর্চা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধি
⏲ ৪:৪৬ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রসার, মাটির উর্বরতা বৃদ্ধি এবং রাসায়নিক উপকরণের ওপর নির্ভরতা কমাতে জৈব বালাইনাশক, ভার্মি কম্পোস্ট ও জৈব সারবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এবং দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় উপজেলার উচিতপুর স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ যুব সংগঠনে এ প্রশিক্ষণ ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়। এতে হাওর অঞ্চলের পাঁচটি গ্রামের ২৫ জন যুব কৃষক ও কৃষাণী অংশ নেন।

প্রশিক্ষণে জৈব পদ্ধতিতে ফসলের রোগবালাই দমন, ভার্মি কম্পোস্ট তৈরি ও ব্যবহার, জৈব সারের উপকারিতা, হাওর অঞ্চলের জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষিকাজ পরিচালনা এবং পরিবেশবান্ধব কৃষিপ্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সায়েদ আহমেদ খান বাচ্চু। তিনি জৈব বালাইনাশক, ভার্মি কম্পোস্ট, তরল সার ও দ্রুত কার্যকর জৈব সার ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। এসব উপকরণের যথাযথ ব্যবহারের মাধ্যমে মাটির স্বাস্থ্য ও উর্বরতা বজায় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব কৃষির গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুর রব। তিনি বলেন, পরিবেশবান্ধব কৃষি চর্চা ছড়িয়ে দিতে যুব কৃষক ও কৃষাণীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় জৈব কৃষি পদ্ধতি সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক-কৃষাণীরা জৈব বালাইনাশক, ভার্মি কম্পোস্ট ও জৈব সার ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনকে আরও টেকসই ও পরিবেশসম্মত করার আগ্রহ প্রকাশ করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ ও পরিকল্পনা সভার মাধ্যমে স্থানীয় কৃষকদের দক্ষতা বাড়বে এবং হাওর অঞ্চলে কৃষি প্রতিবেশবিদ্যাভিত্তিক চাষাবাদ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত