রুপালি পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা জয়া আহসানের ব্যক্তিত্ব ও ফ্যাশন-ভাবনাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। পর্দার বাইরের জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন এই অভিনেত্রী।
সম্প্রতি গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটের ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। খোলা চুল, স্নিগ্ধ সাজ আর মায়াবী অভিব্যক্তিতে ছবিগুলোতে ধরা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’
শেয়ার করা ছবিতে কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে জয়াকে। পোশাকের রং, খোলা চুলের ঢেউ আর পরিমিত সাজে ফুটে উঠেছে তাঁর নিজস্ব ফ্যাশন-রুচি।
অভিনয়ের পাশাপাশি প্রকৃতির প্রতি অনুরাগ এবং ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার প্রবণতার জন্যও পরিচিত জয়া। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের মধ্যে দেখা যায় বাড়তি আগ্রহ।
এবারের ফটোশুটের ছবিগুলোতেও মন্তব্যের ঘরে প্রশংসা জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজনের মন্তব্য, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’
জ/উ