সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন নাজনীন নীহা

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনয় দক্ষতা দিয়ে ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন নাজনীন নীহা। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে আলোচিত এই অভিনেত্রী টেলিভিশন নাটক ও ডিজিটাল কনটেন্টে নিজের কাজের মাধ্যমে তৈরি করেছেন আলাদা পরিচিতি। অভিনয়ের প্রতি আগ্রহ ও নিয়মিত পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন তিনি।

2026-10-25T10:00:53+06:00
2026-10-25T10:00:53+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন নাজনীন নীহা
বিনোদন ডেস্ক
⏲ ১০:০০ এএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
অভিনয় দক্ষতা দিয়ে ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন নাজনীন নীহা। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে আলোচিত এই অভিনেত্রী টেলিভিশন নাটক ও ডিজিটাল কনটেন্টে নিজের কাজের মাধ্যমে তৈরি করেছেন আলাদা পরিচিতি। অভিনয়ের প্রতি আগ্রহ ও নিয়মিত পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন তিনি।

বর্তমানে নাটক ও ওটিটি মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন নীহা। বছরের বিভিন্ন সময়ে ছোটপর্দায় দেখা যাচ্ছে তাঁর অভিনীত নাটক।

সমসাময়িক অনেক অভিনয়শিল্পী যখন বড়পর্দায় কাজের সুযোগ খুঁজছেন, তখন ভিন্ন পরিকল্পনায় এগোচ্ছেন নাজনীন নীহা। তাঁর মতে, বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে এখনো পুরোপুরি প্রস্তুত করে তুলতে পারেননি। তাই আপাতত সিনেমার চেয়ে নাটক ও ডিজিটাল মাধ্যমে অভিনয়ের অভিজ্ঞতা বাড়িয়ে নিজেকে আরও পরিপক্ব করতে চান তিনি।

সিনেমায় অভিনয়ের প্রস্তুতি প্রসঙ্গে নীহা বলেন, ‘আমি এখনো আসলে বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায় তাতে কাজ করার জন্য প্রস্তুত নই। অবশ্যই সিনেমায় অভিনয় করব। তবে এখন নয়। আমার মনে হয় এখনো নিজেকে প্রস্তুত করা অনেক বাকি। নাটকে অভিনয় করতেই আমি এখনো স্বাচ্ছন্দ্যবোধ করি। সিনেমা আসলে অনেক বড় বিষয়। যে কারণে অভিনয়ের জন্য আমি নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই তারপর সেখানে কাজে নামতে চাই। সেজন্য আমি একটু সময় নিচ্ছি।’

প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্মিত সিনেমায় এখনো অভিনয় না করলেও ওটিটির জন্য তৈরি একটি সিনেমায় কাজ করেছেন নীহা। ‘ইনস্টাগ্রাম’ নামের সিনেমাটি পরিচালনা করছেন মোস্তফা কামাল রাজ। এটি ইউটিউবে মুক্তি পাবে।

এদিকে সম্প্রতি অভিনেতা অপুর্বর সঙ্গে জুটি বেঁধে ‘ভালো আছ তো’ নামের একটি নাটকে অভিনয় করেছেন নীহা। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

জ/শা


  বিষয়:   অভিনেত্রী  নাজনীন নীহা  সিনেমায় অভিনয় 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত