গোপালগঞ্জের তেঘরিয়ায় নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

শহরের একটি ভাড়া বাসার বাথরুম থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের তেঘরিয়া কালী মন্দির সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

2026-10-25T18:22:25+06:00
2026-10-25T18:22:42+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জের তেঘরিয়ায় নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৬:২২ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
ছবি- গোপালগঞ্জ প্রতিনিধি
শহরের একটি ভাড়া বাসার বাথরুম থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের তেঘরিয়া কালী মন্দির সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শেফালী বেগম ওই এলাকার শাহীন মিয়ার সাবেক স্ত্রী। বিগত ছয় থেকে সাত মাস আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

শেফালী বেগম তার ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গেই ওই বাসায় বসবাস করতেন। কয়েক দিন আগে পুত্রবধূ বাবার বাড়িতে বেড়াতে যান। শনিবার তিনি বাবার বাড়ি থেকে ফিরে ঘরের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আশপাশের প্রতিবেশীদের জানান।

খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘরের বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেন। ঘরটি তালাবদ্ধ থাকায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা-পুলিশের উপ পরিদর্শক নাইম হায়দার জানান, বেশ কয়েক দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল ২৫০ বেড হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  গোপালগঞ্জ  লাশ উদ্ধার 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত