কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-10-26T16:06:53+06:00
2026-10-26T16:06:53+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:০৬ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জে আমান প্লাস্টিকের একটি কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায় ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত