মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় পিতা-কন্যা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

জেলার মুকসুদপুরে একটি মাছবাহী পিকআপের চাপায় বাবা ও তার শিশুসন্তানের করুণ মৃত্যু হয়েছে। আজ রোববার সকালের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

2026-10-25T13:05:08+06:00
2026-10-25T13:05:08+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় পিতা-কন্যা নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ১:০৫ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
গোপালগঞ্জ প্রতিনিধি
জেলার মুকসুদপুরে একটি মাছবাহী পিকআপের চাপায় বাবা ও তার শিশুসন্তানের করুণ মৃত্যু হয়েছে। আজ রোববার সকালের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার ছয় বছর বয়সি মেয়ে সামিরা আক্তার।

মুকসুদপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানে থাকা বাবা ও মেয়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


  বিষয়:   মুকসুদপুর  মৃত্যু  দুর্ঘটনা  চিকিৎসক  লাশ 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত