পাঁচবিবিতে অটোচালককে হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার-১

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

‎জয়পুরহাটের পাঁচবিবিতে চালক শাখাওয়াত হোসেনকে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাবিল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

2026-10-18T21:35:13+06:00
2026-10-18T21:35:13+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে অটোচালককে হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার-১
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৯:৩৫ পিএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
‎জয়পুরহাটের পাঁচবিবিতে চালক শাখাওয়াত হোসেনকে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাবিল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎রোববার (১৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
‎
‎পুলিশ জানায়, পাঁচবিবি উপজেলার উচাই পূর্ব চকপাড়া (পাথরঘাটা ব্রিজ) এলাকায় চালক শাখাওয়াত হোসেনকে পরিকল্পিত ভাবে হত্যা করে তাঁর অটোভ্যানটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করা হয়।
‎
‎মামলার পর জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশে তদন্তে নামে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল এবং উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ ও আলামত সংগ্রহ করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সাথে ধাওয়াইপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে হাবিল উদ্দিনের জড়িত থাকার প্রমাণ মেলে এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
‎
‎ডিবি পুলিশের ওসি রাজু কামাল জানান, শাখাওয়াত হোসেন হত্যা মামলায় জড়িত থাকায় হাবিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


  বিষয়:   ‎জয়পুরহাট  হত্যা  রহস্য  গ্রেপ্তার  ছিনতাই  অভিযোগ 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত