ফ্যাসিবাদের সময়েও মানুষের পাশে ছিল জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের দুঃশাসন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সামাজিক দায়িত্ব পালনে পিছপা হয়নি জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। তাঁর দাবি, দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

2026-10-18T13:49:33+06:00
2026-10-18T13:49:33+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
ফ্যাসিবাদের সময়েও মানুষের পাশে ছিল জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৪৯ পিএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের দুঃশাসন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সামাজিক দায়িত্ব পালনে পিছপা হয়নি জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। তাঁর দাবি, দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল একটি রাজনৈতিক ভাবধারার সংগঠন নয়; এটি সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কল্যাণে গড়ে ওঠা একটি মানবিক প্রতিষ্ঠান। ফ্যাসিবাদের দমন-পীড়নের সময়েও জেডআরএফ চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের মতো জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

রিজভীর ভাষ্য, সাম্প্রতিক সময়ে অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়িয়েও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে সংগঠনটি।

এদিকে দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি ও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব নিয়েও কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। প্রধানমন্ত্রী নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন।

রিজভী আরও বলেন, রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে সরকারের নেওয়া পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে দ্রুত এসব স্বাস্থ্য সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সদস্য, চিকিৎসক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জ/শা 


  বিষয়:   বিএনপি  জিয়াউর রহমান ফাউন্ডেশন  সিনিয়র যুগ্ম মহাসচিব  রিজভী 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত