দুর্গাপূজায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান রিজভীর

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

দুর্গাপূজাকে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব হিসেবে উল্লেখ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি উৎসব মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির শিক্ষা দেয়।

2026-10-17T13:13:04+06:00
2026-10-17T13:13:04+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
দুর্গাপূজায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান রিজভীর
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৩ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
দুর্গাপূজায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান রিজভীর
দুর্গাপূজাকে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব হিসেবে উল্লেখ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি উৎসব মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির শিক্ষা দেয়।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার কথাও উল্লেখ করেন রিজভী।

তিনি জানান, এবার প্রতিটি মন্দিরে ৮ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরোহিত ও সেবায়েতদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হয়েছে।

রিজভী বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে বিএনপি ও সরকার সম্মিলিতভাবে বিভিন্ন মণ্ডপের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, পূজা উপলক্ষে তিন দিনের ছুটির দাবি থাকলেও তা বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি চাল দেওয়ার পরিবর্তে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

রিজভী আরও বলেন, এখন থেকে প্রতিটি মন্দির মাসে ৮ হাজার টাকা করে পাবে। একই সঙ্গে পুরোহিত ও সেবায়েতদের সরকারি ভাতার আওতায় আনার ব্যবস্থাও করেছে তারেক রহমানের সরকার।

জ/শা

  বিষয়:   দুর্গাপূজা  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব  রুহুল কবির রিজভী 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত