ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে হচ্ছে নতুন আইন: রাজউক চেয়ারম্যান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-13T19:38:42+06:00
2026-10-13T19:38:42+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে হচ্ছে নতুন আইন: রাজউক চেয়ারম্যান
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৩৮ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভবন অনুমোদন ও নির্মাণে দুর্নীতি-অনিয়ম ঠেকাতে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে নগর ভবনে ‘শহরে ভূমিকম্পের ঝুঁকি ও মোকাবিলা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ঢাকার প্রতিটি ভবন পরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হবে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রাজউকের প্রয়োজনীয় জনবলের ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার কথাও জানান।

কর্মশালায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মেহেদি আনসারি বলেন, নতুন ভবনগুলো ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করতে হবে। পাশাপাশি পুরোনো ভবনগুলোর কাঠামোও শক্তিশালী করতে হবে।

এ সময় ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে রাজউকের দীর্ঘসূত্রিতা নিয়েও সমালোচনা করেন তিনি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত