সোনারগাঁওয়ে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-13T19:17:21+06:00
2026-10-13T19:17:21+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সোনারগাঁওয়ে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
⏲ ৭:১৭ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে মোশাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

গত রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে ওই দিন বিকেলে শিশুটির মা এ ঘটনায় অভিযোগ করেন। পরে গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার মোশাহিদুল ইসলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সোনারগাঁও উপজেলার বারদী মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত