কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে দম্পতিসহ দগ্ধ ৪, সবার অবস্থা আশঙ্কাজনক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-11T16:08:40+06:00
2026-10-11T16:08:40+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে দম্পতিসহ দগ্ধ ৪, সবার অবস্থা আশঙ্কাজনক
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
⏲ ৪:০৮ পিএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, দগ্ধ চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়া এলাকায় শাহ আলম মিয়ার ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের ভাড়াটিয়া রোজিনা আক্তার (৩৫), তাঁর স্বামী শরীফ হোসেন, রোজিনার ভাই রিয়াজ হোসেন (২২) এবং একই ভবনের আরেক ভাড়াটিয়া রনি মিয়া (১৯)। তাঁদের মধ্যে রোজিনা আক্তারের শরীরের ৬০ শতাংশ, শরীফ হোসেন ও রিয়াজ হোসেনের ৪০ শতাংশ করে এবং রনি মিয়ার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁরা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

কাঁচপুর ব্রিজ মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পাইপলাইনের গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। এতে চারজন দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় রেখে চিকিৎসা অব্যাহত রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত