প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-10T14:22:10+06:00
2026-10-10T14:22:10+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
জবাবদিহি ডেস্ক
⏲ ২:২২ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ঠিক আগমুহূর্তে স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

পরীক্ষা স্থগিতের খবরে ক্ষুব্ধ হয়ে রাজধানীর মতিঝিল, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের আংশিক মিল পাওয়া গেছে বলে জানিয়েছে অধিদপ্তর।

২৪২টি পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত