যুক্তরাষ্ট্রের আইন ভাঙলে ভিসা বাতিলের সতর্কতা মার্কিন দূতাবাসের

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-10T14:57:48+06:00
2026-10-10T14:57:48+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
যুক্তরাষ্ট্রের আইন ভাঙলে ভিসা বাতিলের সতর্কতা মার্কিন দূতাবাসের
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৫৭ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আইন ভঙ্গ করলে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি বলে সতর্ক করেছে দূতাবাস। আজ শনিবার এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

বার্তায় দূতাবাস জানায়, শারীরিক আক্রমণ, চুরি এবং জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। এসব অপরাধে জড়িত ব্যক্তিকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য স্থায়ীভাবে অযোগ্যও বিবেচনা করা হতে পারে।

দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করে দেশটি।

এ পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্থানীয় আইন ও বিধিবিধান অনুসরণ করতে বিদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত