দিল্লি পৌঁছেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ ৩ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-10T14:31:52+06:00
2026-10-10T14:31:52+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
দিল্লি পৌঁছেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ ৩ নেতা আটক
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ২:৩১ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। কর্মসূচি শুরুর আগেই দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। দলটির দাবি, আটক অন্য দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। খবর হিন্দুস্তান টাইমসের।

আজ শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর তাঁদের আটক করা হয়।

ভোটার তালিকা সংশোধনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি।

বিক্ষোভকারীদের যন্তর মন্তরে জড়ো হওয়া ঠেকাতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারীদের চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে কড়া নজরদারি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে, দিল্লির বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁদের সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত