পাঁচবিবিতে বাজুসের কমিটি গঠন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-07T17:17:09+06:00
2026-10-07T18:00:35+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে বাজুসের কমিটি গঠন
সভাপতি রিপন, সম্পাদক রাজু
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৫:১৭ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উপজেলা শাখার বর্ধিত সভা ও কমিটি গঠন করা হয়েছে। এতে নিউ রিমু জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. রিপন সরদারকে সভাপতি এবং শিলা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজু আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে পাঁচবিবি সোনারপট্টি গ্র্যান্ডফুড প্রাঙ্গণে বাজুস উপজেলা শাখার আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

রিমু জুয়েলার্সের স্বত্বাধিকারী ও প্রবীণ স্বর্ণকার মো. আব্দুর রউফ রবুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন হক জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. আলাউল হক। প্রধান অতিথি ছিলেন বাজুস জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও সানন্দা জুয়েলার্সের স্বত্বাধিকারী সঞ্জিত সাহা।

বিশেষ অতিথি ছিলেন বাজুসের জেলা শাখার সাধারণ সম্পাদক ও নিউ বিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী নয়ন চন্দ্র মহন্ত এবং সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ ভূঁইয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন অপর্ণা জুয়েলার্সের স্বত্বাধিকারী রতন সরকার, শান্তি জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রদীপ চন্দ্র দাস, সূচনা জুয়েলার্সের স্বত্বাধিকারী সুবোধ চন্দ্র সরকার, রিমু জুয়েলার্সের স্বত্বাধিকারী রিপন সরদার, শাহনাজ জুয়েলার্সের স্বত্বাধিকারী হাজী বেলাল হোসেন এবং বাগজানা বাজার প্রীতি জুয়েলার্সের স্বত্বাধিকারী সুভাষসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে সর্বসম্মতিক্রমে নিউ রিমু জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. রিপন সরদারকে সভাপতি এবং শিলা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজু আহমেদকে সাধারণ সম্পাদক করে ১২০ দিনের মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচন-পূর্ববর্তী অন্তর্বর্তী উপজেলা কমিটি গঠন করা হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত