কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান বলেছেন, কোটি কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না। কোনো অনিয়ম করতে চাপ দেওয়া হলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে আমি দায়িত্ব থেকে সরে যাব।

2026-10-06T20:49:49+06:00
2026-10-06T20:49:49+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নেত্রকোণা প্রতিনিধি
⏲ ৮:৪৯ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
ফাইল ছবি
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান বলেছেন, কোটি কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না। কোনো অনিয়ম করতে চাপ দেওয়া হলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে আমি দায়িত্ব থেকে সরে যাব।

মঙ্গলবার সকালে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের টিটিসি কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ সভার আয়োজন করে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম প্রচলিত নিয়ম ও নীতিমালা অনুসরণ করেই পরিচালনা করা হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। একটি শিক্ষাবান্ধব ও সুন্দর পরিবেশ তৈরির মাধ্যমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।


  বিষয়:   নেত্রকোণা  বিশ্ববিদ্যালয়  সভা  জনসংযোগ  দপ্তর  কর্মসংস্থান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত