পটুয়াখালীতে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি

দেশজুড়ে

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2026-10-05T20:55:06+06:00
2026-10-05T20:55:06+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পটুয়াখালীতে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত
পটুয়াখালী প্রতিনিধি
⏲ ৮:৫৫ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য ও টেকসই নগরায়ণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম এ জাহিদ অপু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক   চৌধুরী আশরাফুল করিম এবং বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার বিপিএম সেবা মোঃ আবু ইউসুফ।

সভায় বক্তব্য দেন সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. মো. জিয়াউর রহমান, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. শাহআলম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবার জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা জরুরি। অপরিকল্পিত নগরায়ণ পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি নাগরিক জীবনে নানা সংকট সৃষ্টি করে। তাই নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, যেখানে-সেখানে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ ও বস্তি স্থাপন করা হলে নগরের স্বাভাবিক পরিবেশ ও নাগরিক সুবিধা ব্যাহত হয়। আবাসন নির্মাণের ক্ষেত্রে অন্যের অধিকার ও স্বার্থ ক্ষুণ্ন না করে আইন ও পরিকল্পনার যথাযথ অনুসরণ করতে হবে। 

টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সরকারি সংস্থার পাশাপাশি জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শুধু ভবন নির্মাণ করলেই বসতি গড়ে ওঠে না; মানুষের নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই টেকসই বসতির মূল লক্ষ্য।” পরিকল্পিত আবাসন ও সুষ্ঠু নগর ব্যবস্থাপনার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য পটুয়াখালী গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভায় জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত