উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ফাইল খোলা এবং সংক্রান্ত লেনদেনের প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও সহজ করতে ‘এমটিবি স্মার্ট স্টুডেন্ট ব্যাংকিং’ (MTB Smart Student Banking) নামে একটি বিশেষ ডিজিটাল স্টুডেন্ট ফাইল পোর্টাল চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। গত বৃহস্পতিবার ব্যাংকের করপোরেট হেড অফিস এমটিবি সেন্টারে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পোর্টালটির উদ্বোধন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতে এটিই এ ধরনের প্রথম উদ্ভাবনী উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. বখতিয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং এ.কে.এম. তারেক, চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন, হেড অব রিটেল বিজনেস ও চিফ ব্যাংকাঅ্যাসিওরেন্স অফিসার তাহসিন শহীদ, হেড অব স্টুডেন্ট ব্যাংকিং মো. আরিফুর রহমান ও হেড অব কোর ব্যাংকিং সিস্টেমস অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট শরীফ আহমেদ্য। এ সময় ব্যাংকের বিভিন্ন বিজনেস ও সাপোর্ট ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটির মাধ্যমে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা যেকোনো স্থানে বসেই তাদের পছন্দমতো সময়ে সহজে স্টুডেন্ট ফাইলের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। পোর্টালে নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য দেয়া, প্রয়োজনীয় কাগজপত্র (ডকুমেন্টস) আপলোড করা এবং তাদের আবেদনের বর্তমান অগ্রগতি বা স্ট্যাটাস ডিজিটালভাবেই ট্র্যাক করতে পারবেন।
নিয়ন্ত্রণকারী সংস্থা ও ব্যাংকের অভ্যন্তরীণ সিকিউরিটি কাঠামো শতভাগ বজায় রেখে তৈরি এই প্ল্যাটফর্মটি গ্রাহকসেবার মান, কাজের গতি ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রসেসিংয়ের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। একই সাথে এটি কাগজপত্রের স্বচ্ছতা ও ট্র্যাকিং সুবিধা নিশ্চিত করবে। ‘এমটিবি স্মার্ট স্টুডেন্ট ব্যাংকিং’ পোর্টালটির উন্মোচন এমটিবি’র ডিজিটাল রূপান্তর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সাথে এটি শিক্ষার্থী সমাজের জন্য উদ্ভাবনী, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে এমটিবির দৃঢ় অঙ্গীকারকে পুনরায় প্রতিফলিত করে।
জ/রা